বগুড়া ব্যুরো:
বগুড়ায় দ্বিতীয় বিয়ে করার জেরে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী তানজিলা বেগমের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে রাজু মিয়া (৪২)। তিনি পেশায় একজন গাড়িচালক। স্থানীয়রা আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু প্রায় এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে পারিবারিক কলহ চলছিল।ঘটনার দিন রাতে রাজু রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফেরার পর ঘুমিয়ে পড়লে তার প্রথম স্ত্রী তার ওড়না দিয়ে হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে দেয়।
বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)হাসান বাসির জানান, ঘটনার পরপর অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটল স্ত্রী
সেপ্টেম্বর ২৫, ২০২৫


































