সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকদের তরফে বলা হয়, “একজন শিল্পীর পরিচয় তাঁর কাজ। অতীত দিয়ে কারও বিচার করা উচিত নয়।”
আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ, মন্দোদরীর চরিত্র থেকে তাই সরলেন পূনম পাণ্ডে? খবর, এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ‘লব কুশ রামলীলা কমিটি’। এই বছরের রামলীলা উদ্যাপনে রাবণের স্ত্রীর চরিত্রে প্রথমে পূনমের অভিনয় করার কথা ছিল। কিন্তু, বেশ কিছু গোষ্ঠীর আপত্তির মুখে সেই সিদ্ধান্ত বদল করা হল।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকদের তরফে বলা হয়, “একজন শিল্পীর পরিচয় তার কাজ। অতীত দিয়ে কারও বিচার করা উচিত নয়। কিন্তু, সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাঁরা আরও বলেন, “সমাজে প্রত্যেক নারীর অবদান থাকে। তার অপমান করা উচিত নয়। প্রথমে আমরা মনে করেছিলাম যে, পূনম খুব ভাল মন্দোদরীর চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু, কিছু গোষ্ঠীর উষ্মাপ্রকাশ দেখে আমাদের পুনর্বিবেচনা করতে হল।”


































