মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধিতে ¶তিকর পোকামাকড় দমন ও চিহ্নিত করতে ‘ আলোক ফাঁদ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামে রোপা আমন ফসল নির্বিগ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষতিকর পোকামাকড় দমন ও চিহ্নিত করতে ‘আলোক ফাঁদ’ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা।
এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার, উপ -সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































