মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ভবানন্দ রায় (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের চৈতু রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে আজ রোববার (২২ জুন) তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় ভবানন্দের। পরে সেই অভিমানে নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সে।পরিবারের সদস্যরা ঘটনাটি বুঝতে পেরে রাণীশংকৈল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
রাণীশংকৈলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুন ২২, ২০২৫
































