আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। আজ বুধবার পাঁচবিবি বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পণ্য, নিষিদ্ধ পণ্য পণ্যের গুণগত মান ও ওজনের বাটকারা পরিদর্শন করা হয়।
এছাড়া ভোক্তাদের ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণে দোকানীদের জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর আওতায় বাজারের ২’জন দোকানদারকে ২’হাজার করে মোট ৪’হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। এসময় বগুড়া অঞ্চলের বিএসটিআই এর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে ভ্রাম্যমাণে দোকানীর অর্থদণ্ড
সেপ্টেম্বর ৩, ২০২৫
































