গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফকিরগঞ্জ নামক স্থানে করতোযা নদীতে গোসল করতে নেমে আপেল (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাটাবাডী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে করতোয়া নদীর ফকিরগঞ্জ ঘাটে এঘটনা ঘটে।
এলাবাসী সূত্রে জানা গেছে, আজ বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু পানিতে ডুব দেওযার পর অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ভেসে না ওঠায় তার সাথে নদীতে নামা বন্ধুরা তাকে দেখতে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে।
এ সময় তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও আপেলের কোন সন্ধান না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে এসে নদীতে নেমে আপেলকে খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান না পেয়ে ফায়ার সাভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ঘটনাস্থলের কিছু দুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ৩, ২০২৫


































