বগুড়া ব্যুরো:
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদের উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শিগগিরই এই কাজ শুরু হবে। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে মতবিনিময় সভায় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, মাজার মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মীর শাহে আলম এসব কথা বলেন।
এসময় মীর শাহে আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান মাজার জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা এবং মহাস্থান হাট মসজিদ নতুন করে নির্মাণের জন্য আরও ২৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
এমন ঘোষণায় জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি মুসল্লীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আমন্ত্রণ/এসিজি
মহাস্থানগড় মাজার মসজিদের উন্নয়নে ৭৫ লাখ টাকা বরাদ্দ
আগস্ট ২৯, ২০২৫


































