বগুড়া ব্যুরো :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমারে দেব না ভুলিতে’ শিরোনামে এই আয়োজন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, ছড়াকার আব্দুল মমিন, কবি বখতিয়ার শামিম, সংগঠনের সদস্য সুমনা ইয়াসমিন সোমা প্রমুখ।
অনুষ্ঠানের সংগঠনের শিল্পীরা আব্দুল মোবিন জিন্নাহ পরিচালনায় আবৃত্তি এবং মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় দলীয় নৃত্য ও একক আবৃত্তি পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে তাসনিম ত্রয়ি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় কাজী নজরুলের প্রয়াণ দিবসে নৃত্যানুষ্ঠান
আগস্ট ২৭, ২০২৫


































