আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) :
দীর্ঘ ১৫ বছর পর নির্বাচনের মাধ্যমে পার্বতীপুর প্রেসক্লাবের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের দর্পণ ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর পার্বতীপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক আতাউর রহমান। আহবায়ক কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন, মোহাম্মদ শামসুল হুদা, মামুনুর রশীদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, তাজকির হোসাইন, মোস্তাফিজুর রহমান বকুল, বদরুদ্দোজা বুলু, আমজাদ হোসেন ও ইফতেখার হাবিব।
গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে ৩৫ জন সদস্য ভোট প্রদান করেন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক আতাউর রহমান আহবায়ক নির্বাচিত হন। এর আগে বিকেল ৪টায় আহŸায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। আহবায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে ২০১০ সালের জুন মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা ‘প্রেসক্লাব’ দখল করে নিয়ে নির্বাচনের পথ রুদ্ধ করে দেয়। ঐতিহাসিক ছত্রিশ জুলাই ফ্যাসিস্ট সরকারের পতন হলে এবং প্রেসক্লাব দখলদাররা পালিয়ে গেলে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান গ্রহণ করেন। আহবায়ক কমিটি গঠন নিয়ে দেখা দেয় বিরোধ। একটি দলের ছত্রছায়ায় অসাংবাদিক, ভুয়া সাংবাদিক, নামধারী-কাডধারী সাংবাদিকে প্রেসক্লাব ভরে যায়। এরই প্রতিবাদে একটি অংশ বাহির হয়ে পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব গঠন করে। প্রেসক্লাবে অবস্থানকারী দুটি গ্রæপ একত্রিত হয়ে এক পর্যায়ে প্রেসক্লাবের সদস্য পদের জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য তালিকা চূড়ান্ত করা হলেও ওই সময় গঠিত আহŸায়ক কমিটির কতিপয় সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা না করেই নিজেদের পছন্দের সাংবাদিকদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করেন। এসময় আরেকটি অংশ প্রেসক্লাব থেকে বাহির হয়ে এসে ‘পার্বতীপুর প্রেসক্লাব’ নামে আরও একটি সংগঠন গঠন করে। পার্বতীপুর প্রেসক্লাব, পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব ও পার্বতীপুর প্রেসক্লাব – এই তিনটি সংগঠনে বিভক্ত হয়ে পড়েন সাংবাদিকরা। অপর দিকে চলতি বছরের ৫ আগস্ট-পরবর্তী পার্বতীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি তাদের কার্যকালের এক বছর পেরিয়ে গেলেও কোনো সাধারণ সভা না করায় একটি অংশ ক্ষোভে ফুঁসে ওঠে। সব মিলে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এরপরই কয়েকদফা অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক সমাবেশের পর গত বুধবার (২০ আগস্ট), দুপুর ১২টায় পার্বতীপুরে তিন ধারায় বিভক্ত সাংবাদিকদের উপস্থিতিতে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান নেয় ও সমাবেশ করেন।
আমন্ত্রণ/এসিজি
পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাচনে সহকারী অধ্যাপক আতাউর রহমান আহবায়ক নির্বাচিত
আগস্ট ২৪, ২০২৫


































