গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুন্নবী ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।সে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রামের মৃত আবু তালেবের পুত্র।
থানা সুত্রে জানা গেছে থানার পুলিশের মাদক ও গ্রেফতারী পরোয়ানা তামিলের বিশেষ অভিযানের সময় এসআই আখতারুজ্জামান, এ এসআই শরৎ চন্দ্র রায়, এএসআই মো. আলমগীর সঙ্গীয় ফোর্স সহ দীর্ঘ দিনের পলাতক সাজাপ্রাপ্ত ভোলা মিয়া গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি


































