বগুড়া ব্যুরো :
রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে পিছিয়ে পড়া বগুড়ার ক্রীড়াঙ্গন আবারো জেগে উঠেছে। এরই ধারাবাহিকতায় অচিরেই চালু হতে যাচ্ছে সুইমিংপুল। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে যাবতীয় সংস্কার শেষে চালু হতে চলেছে বগুড়ার সুইমিংপুল। সাঁতারে জেলার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে সুইমিংপুল চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজাকে আহŸায়ক এবং জেলা যুব উন্নয়ন কমকর্তা তোছাদ্দেক হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহŸায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন প্রবীন ক্রীড়া সংগঠক খাজা আবু হায়াত হিরু, তরুণ আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ রুবেল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাসান আলী আলাল, ক্রীড়া সাংবাদিক মোস্তফা মোঘল এবং ছাত্র প্রতিনিধি হাসান মোল্লা।
দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই আহবায়ক কমিটি মাঠে ফেরেন। নতুন কমিটি পরিত্যক্ত জেলা সুইমিংপুল সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। কমিটির কাজটি ছিলো বড় কঠিন। জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার আহŸায়ক হোসনা আফরোজার প্রচেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে সুইমিংপুল সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। যে কোন দিন উদ্বোধনের মাধ্যমে সাঁতারুদের জন্য সুইমিংপুল খুলে দেওয়া হবে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল জানান, নানান সীমাবদ্ধতার মধ্যেও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুইমিং পুলে সবোর্চ্চ সময় দেওয়া হয়েছে। যা এখন দৃশ্যমান। শিগগিরই সাঁতারুদের জন্য সুইমিংপুলটি খুলে দেওয়া হবে।
আহŸায়ক কমিটির আরেক সদস্য ও বগুড়া স্পোটর্স রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্রীড়া সাংবাদিক মোস্তফা মোঘল বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম এবং সুইমিংপুলের সংস্কার নিয়ে শুরু থেকেই জেলা ক্রীড়া সংস্থার বর্তমান আহŸায়ক কমিটি সোচ্চার রয়েছে। ইতোমধ্যেই সুইমিংপুল সংস্কার কাজ শেষ হয়েছে। দু-একদিনের মধ্যেই এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কারের জন্য বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদে বারবার তাগাদা দেয়া হয়েছে। এরই মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরুর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য এনসিএল টি-টুয়েন্টির আগেই স্টেডিয়ামের গ্যালারিসহ অন্যান্য অংশের সংস্কার কাজ শেষ হবে।
আমন্ত্রণ/এসিজি


































