মো. ইউসুফ আলী, দিনাজপুর :
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এর উপ-পরিচালক (বাজেট ও হিসাব) মো. আব্দুর রহমান দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে এসে পৌঁছলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান সম্মানিত অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান।
তিনি দিনাজপুর জেলায় ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয়ের ১৩টি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও চলমান বিভিন্ন কার্যক্রম সমূহ পরিদর্শন করেন।
এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (বাজেট ও হিসাব) মো. আব্দুর রহমান দিনাজপুর জেলায় আগমন উপলক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৩টি উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালকের দিনাজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন
আগস্ট ১২, ২০২৫


































