আমিনুল ইসলাম :
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চার হাজার ৬২১ জন দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিডিজএফের চাল শনিবার (৬ এপ্রিল) বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে সকাল ৯টার দিকে গোলাম মোস্তফাক (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
এ সময় পৌরসভার কাউন্সিলর হারান দত্ত, মো. মমতাজুর রহমান পারভেজ. মো. হাসানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফিজুর রহমান ফিজার এমপি’র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থতার জন্য দেশের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
ফুলবাড়ী পৌরএলাকার চার হাজার ৬২১ জন দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ
এপ্রিল ১০, ২০২৪


































