গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মো. এনামুল হক সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম গাছু ও সাংগঠানিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান সেন্টু নির্বাচিত হয়েছেন।
এর আগে গত বুধবার বিকেলে কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দরবস্ত ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠানিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহŸায়ক ও জেলা বিএনপি’র সহ সভাপতি ফারুক আহমেদ।
ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক মো. এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মহির উদ্দীন গাছু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্ননবী টিটুল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপি’র যুগ্ম- সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুবদলের আহŸায়ক ময়েন উদ্দীন লিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী মো. এহসানুল কবির রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওহাব সরকার লিটন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































