বগুড়া ব্যুরো:
বগুড়ার জিয়াবাড়িতে ‘জিয়া সাজারাহ্ ও মমতাময়ী খালেদা জিয়া’ নামের দুটি কবিতার ফলক উদ্বোধন করা হয়েছে। কবিতা দুটি লিখেছেন কবি ফকির গোলাপ।আজ শনিবার (১২ জুলাই) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ফলক উদ্বোধন করেন।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির জিয়াবাড়ির গেটে কবি ফকির গোলাপের লেখা জিয়া সাজারাহ্ ও মমতাময়ী খালেদা জিয়া কবিতার ফলক উন্মোচন করা হয়।ফলক উদ্বোধনের আগে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাপ বগুড়া জেলার শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, পুঠিয়া পৌর বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব মাজেদুল ইসলাম, রাজশাহী পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর হোসেন মন্ডলসহ নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার জিয়াবাড়িতে কবিতার ফলক উদ্বোধন
জুলাই ১২, ২০২৫


































