মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের খালপাড়াস্থ রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর (রোটারী ইন্টারন্যাশনাল) এর আগামী ১ বছরের জন্য (১ জুলাই ২০২৫খ্রি. থেকে ৩০ জুন ২০২৬খ্রি. পর্যন্ত) প্রেসিডেন্ট কলার হস্তান্তরের মধ্য দিয়ে মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টায় রোটারী ক্লাব অব দিনাজপুরের দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভা ও যৌথ বোর্ড সভায় ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট এটিএম নুর নবী সরকার ক্লাবের সকল বোর্ড সদস্য, সাধারন সদস্যদের উপস্থিতিতে রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহনকে প্রেসিডেন্ট কলার পড়িয়ে দেন।
এরপর ক্লাবের পক্ষ থেকে বোর্ড সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। জাতীয় সংগীত ও রোটারী প্রত্যয় এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, আগামী ১ বছরের জন্য আমি ক্লাবের দায়িত্বভার গ্রহণ করলাম। ক্লাবের সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ক্লাব বোর্ড সদস্য, সাধারন সদস্য, সাবেক প্রেসিডেন্টবৃন্দসহ সকলের সহযোগিতা নিয়ে আমি ক্লাবের উন্নয়নে কাজ করে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব দিনাজপুর এর নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহনের সহধর্মিনী (ফাস্ট লেডি), ক্লাব সেক্রেটারী এ্যাডভোকেট রোটারিয়ান হুসনাউল আসমা, রোটারিয়ান পিপি ডা. শহিদুল ইসলাম খান, রোটারিয়ান পিপি আরিফুর রহমান আরিফ, রোটারিয়ান পিপি দিব্যেন্দু ভৌমিক কাজল, রোটারিয়ান পিপি রণজিৎ কুমার সিংহ, রোটারিয়ান পিপি এস.এম মমিনুল ইসলাম, রোটারিয়ান ডা. ওয়াহিদা বেগম প্রমুখ। উল্লেখ্য, নবাগত প্রেসিডেন্ট রোটারীয়ান মোহন ইতিপূর্বে ২০১৭ সালে রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথে কাজ করেছেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে শহিদুর রহমান পাটোয়ারী মোহনের দায়িত্ব গ্রহণ
জুলাই ২, ২০২৫


































