বগুড়া ব্যুরো:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিককে (৩০) খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যার পর হাঁটার উদ্দেশ্য বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে বের হয়ে এখনো ফিরে আসেনি। এ ঘটনায় তার বাবা তৌফিকুর রহমান শুক্রবার (২৭ জুন) সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১৫২) করেছেন। নিখোজেঁর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বন্ধ দেখাচ্ছে।
সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন সম্পন্ন করে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকা যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুরে।ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকন্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন বাবা-মা আত্মীয়-স্বজন।ছেলেকে ফিরে পাওয়ার আশায় পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধবসহ সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মিলেনি।
এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থী সৌমিক নিখোঁজ
জুন ২৮, ২০২৫


































