গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আহসানুল শেখ সুমন (৪০) ও উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুল মমিন শেখ রুবেলকে (৪৩)গ্রেফতার করেছে পুলিশ। গোপান সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড় টার দিকে অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
থানা সুত্রে জানা গেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমনকে শহরের নিজ বাসা থেকে বুধবার দেড়টার দিকে আর উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুল মমিন শেখ রুবেলকে একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোচাশহর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































