মো. আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে অসহায় ও দরিদ্র মহিলাদের আয়বৃদ্ধিমূলক কমসূচির অধীনে ছাগল বিতরণ করা হয়েছে। আজ রোববার (২২ জুন) উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের সিঙ্গুঁল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ২০জন উপকারভোগীর মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন আলী উপকারভোগীদের মাঝে ছাগলসমূহ বিতরন করেন।
মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিঙ্গুঁল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ছাবেদ আলী, ইউপি সদস্য মো. মেহেদী হাসান সাকিল।
প্রধান অতিথি বলেন উপকারভোগীগন আয়বৃদ্ধিমুলক কর্মসুচিতে অংশগ্রহণ করে দারিদ্র্য বিমোচনে যথেষ্ট ভূমিকা রাখবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালককে অনুরোধ করেন এবং দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক মো. সেলিম রানা সহ অন্যন্য সহকমী্ বৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































