মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ জুন) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আইকন কোচিং সেন্টারের আয়োজনে কোচিং সেন্টারের ৬০০জন পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
আইকন কোচিং সেন্টারের পরিচালক এম সাইফুল বারী’র সভাপতিত্বে বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ফিসারিজ মেনেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. রেজাউল হক, অফিস ম্যানেজার মো. নাহিদ ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোছা. খাদিজা বেগম, ইংরেজি শিক্ষক মো. শাকিল ইসলাম, মো. সাজ্জাদ ইসলাম, বাংলা শিক্ষক মো. সাজজাদ হোসাইন, মো. মামুনুর রশীদ (মামুন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক মো. মাহফুজুর রহমান, মো. রাফি হাসান, মো. ইয়াসিন আরাফাত, মো. সাইদুল ইসলাম, অর্থনীতি শিক্ষক মো. আবদুল খালেক (মাহিন), মো. ওমর ফারুক জামান, পৌরনীতি শিক্ষক মো. মিনহাজুর রহমান নান্নু, কৃষিশিক্ষা শিক্ষক, মো. আসাদুজ্জামান হিমেল, ভ‚গোল শিক্ষক মো. বেলাল হোসেন প্রমুখ। এ ছাড়াও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নাজমুল হুদা। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীকে একটি ল্যাপটপ উপহার প্রদান করা হয়। সর্বশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সকল অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































