বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।আজ মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম ২৭ সদস্য বিশিষ্ট ওই উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুল আলিম। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাশেদ সাদাত, আব্দুল মোমিন, নাজমুল হাসান, রুবেল পোদ্দার, হিমেল, আব্দুর রহিম, নাইমুল ইসলাম।এছাড়া উপজেলা কমিটির সদস্য পদ পেয়েছেন রানী আক্তার, রোকনুজ্জামান রনি, কামরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুল আলীম, জিন্নাত, রনজিৎ কুমার, সবুজ, শাহরিয়ার, জুবায়ের আহমদ, মুন্না, সেলিম রেজা, রতন কুমার, রফিকুল ইসলাম, শাকিল আহমেদ, আসাদুল, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, চামেলী খাতুন।
কমিটিতে স্থান পাওয়া দলের নেতারা জানান, নবগঠিত এই কমিটি শেরপুর উপজেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি ঘোষণা
জুন ১৭, ২০২৫


































