মো. আফজাল হোসেন :
দিনাজপুরের সদরের মোহনপুর ব্রিজ সংলগ্ন উত্তর দিকে মোহনপুর রাবার ডেম অবস্থিত। দিনাজপুর শহর থেকে ১৮ কিলোমিটার পূর্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শংস্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ডেমটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়।
রাবার ড্রাম এর নদীর দুই তীরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং সর্তকীকরণ বিজ্ঞপ্তি না থাকায় সেখানে দূর দূরান্ত থেকে আসা নারী-পুরুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে গোসল করতে নেমে পড়েন। এতে প্রতি বছর পানিতে ডুমে মৃত্যু হচ্ছে কারো না কারো। আটক বছরে মোহনপুর রাবার ডেমে পানিতে ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে স্কুল ও কলেজের শিক্ষার্থীর সংখ্যা আধিক্য রয়েছে। সেখানে সরকারিভাবে কেউ তদারক করছেন না। বা হ্যান্ড মাইকিং দিয়ে সর্তকীকরণ কোন বার্তাও দিচ্ছেন না। ফলে নির্বিঘেœ সেখানে নেমে পড়ে অনেক সাঁতার না জানা ব্যক্তিরা এবং অনেকে সাঁতার জানলেও পানির নিচে তলিয়ে যাচ্ছেন। এতে বাড়ছে দুর্ঘটনা। কেন সেখানে সর্তকরণ বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে নামতে সাবধান করে দেওয়া হচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন অনেকে।
গত শনিবার রাবার ডেমে গোসল করতে নেমে পানিতে ডুমে মৃত্যু হয়েছে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ভোলা মিয়ার ছেলে মমিনুল হকের (১৮)।
এ ব্যাপারে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভুক্তভোগীসহ স্থানীয়রা দাবি জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
আট বছরে মোহনপুর রাবার ডেমের পানিতে ডুবে ২০ জন মৃত্যু
জুন ১৩, ২০২৫
































