গোপাল মোহন্ত, গাবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক ফারুক আহম্মেদে′র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে কামারদহ ইউনিয়নে বিএনপির সাবেক সদস্য সচিব মো. সাহাবুল ইসলাম সাবু মাহফিলের আয়োজন করেন।
উপজেলার ফাঁসিতলা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফাঁসিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, সহকারী শিক্ষক সঞ্জু মাস্টার, মোঘলটুলি গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ফুলকোনি মাদ্রাসা সহকারী শিক্ষক রাজু প্রধান।
গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ অসুস্থ হলে প্রথমে বগুড টি,এম,এস,এস মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ বিএনপি আহবায়ক ফারুক আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
জুন ১২, ২০২৫
































