গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে দুইদিনেও বাড়ী ফেরেনি তুলি রানী সরকার নামের এক স্কুলছাত্রী। গত শনিবার (৩১ মে) সকালে সে বাড়ী থেকে বের হয়ে নিখেঁাঁজ হয়।
নিখোঁজের পর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানতে পারে নাইম হোসেন (২০) নামের এক যুবক তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় তুলির মা বাসন্তি রানী বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছেন। তুলি উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের পশ্চিম কাজীপাড়া গ্রামের জিতেন দাসের কন্যা এবং রাখালবুরুজ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিরছাত্রী।
থানার দায়ের করা এজাহারে জানা গেছে কুমারী তুলি সরকার (১২) প্রাইভেট পড়তে পাশর্^বর্তী আমতলী বাজারে যায়। সেখানে নাইম হোসেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ফুসলাইয়া, বিবাহের প্রলোভন দিয়ে আমতলী বাজার থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়। বাদির অভিযোগ তার নাবালিকা মেয়ের কোন ক্ষতির পাশাপাশি চাপ দিয়ে ধর্মান্তরিত করতে পারে। ঘটনার পর থেকে তুলি এবং নাইম হোসেন নিরুদ্দেশ রয়েছে। নাইম হোসেন পাশর্^বর্তী সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাতালিয়া গ্রামের আলম মিয়ার ছেলে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে দুইদিনেও বাড়ী ফেরেনি স্কুলছাত্রী তুলি রানী
জুন ১, ২০২৫


































