গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বজ্রপাতে তাছলিমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে আরো একজন। ঘটনাটি ঘটেছে, আজ রোববার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া এলাকায়।
নিহত তানজিলা বেগম (৪৫) ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। এছাড়া আহত আবু রাহাদ সরকার (২৩) হলেন একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
নিহত ও আহতদের পরিবার জানায়, আজ রোববার (১ জুন) সন্ধ্যা ৬টার বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যায় তাছলিমা বেগম। এসময় বজ্রপাতে তিনি সেখানেই মারা যান। অন্যদিকে একই গ্রামের আবু রাহাদ বাড়ির আঙ্গিনায় পাওয়ার টিলার ঢাকতে গেলে বজ্রপাতে তিনি সেখানে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তিনি চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেহা কিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন, বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে বজ্রপাতে নিহত-১, আহত-১
জুন ১, ২০২৫


































