কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর শহরের লিলি সিনেমা হল মোড় রাজারামপুর হাউস সংলগ্ন আধুনিক এবং এ যুগের ফ্যাসানেবল ড্রেসের এক বিশাল সমাহার নিয়ে আজ রোববার (১ জুন) ফিতা কেটে এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ নেক্সাস’ গার্মেন্টস শো-রুমের।
উদ্বোধন করতে গিয়ে বিশিষ্ট সমাজ সেবক রাজারামপুর হাউসের সন্তান মোহাম্মদ আলী চৌধুরী (বাদশাহ চৌধুরী) বলেন, দিনাজপুরের তরুণ প্রজন্ম এবং রুচিবান সাধারণ মানুষের পছন্দের পোশাক যা ব্রান্ডের পণ্যের সমাহার। ‘নেক্সাস’ নতুন আঙ্গিকে পুনরায় আধুনিক সজ্জায় সজ্জিত হয়ে উদ্বোধন হলো।
দোকানের জিএম মো. নুরুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে ‘নেক্সাস’ শো-রুমটি পরিচালনা করে আসছি। যুগের চাহিদা, তরুণ্যের চাহিদাকে সামনে রেখে নতুন আঙ্গিকে পুণরায় উদ্বোধন করা হলো। ‘নেক্সাস’ শো-রুমের ফিতা কেটে এবং মিলাদ মাহফিলে মধ্যে দিয়ে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে শো-রুমের প্রোপাইটর আসাদুল ইসলাম, বাদশা চৌধুরীর ভাতিজা বিশিষ্ট ওরাল এন্ড ডেন্টাল সাজন ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নতুন আঙ্গিকে ফ্যাসানেবল ড্রেসের শোরুম ‘নেক্সাস’ এর উদ্বোধন
জুন ১, ২০২৫
































