মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং দিনাজপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ- আলম।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর এর সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মুনির হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক মোহাম্মদ নুর ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোহাম্মদ আনোয়ার কামাল,আনসার ও ভিডিপি সদর উপজেলা অফিসার মো. আব্দুর রউফ, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রকিবুল হাসান, বিদেশ ফেরত প্রবাসীগন প্রমুখ।
এছাড়াও সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর পক্ষ থেকে উপস্থিত সকলকে প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম দেখানো হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মে ২৯, ২০২৫
































