গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ ক্ষমতা তৈরির আলোচনা লিঙ্গগত ষ্টিরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা মিডিয়া স্বাক্ষরতা এবং এডভোকেসি বিষয়ক দুইদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাটাবাড়ী সমাজ উন্নয়ন যুব সংগঠনের আয়োজনে ও জাগো ফাউন্ডেশন এবং প্লান ইন্টারন্যাশনাল এর অর্থায়নের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার হল রুমে এই কর্মশালার প্রশিক্ষক ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, ফ্যাসিলেটর হাসান মাহমুদ ও আবিদা সুলতানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সামাজিক ও গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরণের অপপ্রচার এবং ক্ষতিকর সম্পর্কে সচেতনতার পাশাপাশি ভাল দিক নিয়ে দেশকে এগিয়ে নিতে তরুন ও যুব সমাজকে কাজ করে যেতে হবে। কর্মশালায় মোট ৬০ জন তরুণ ও যুবক যুবতি অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি


































