বগুড়া ব্যুরো :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকত আলী (৪৫) ও আওয়ামী লীগ কর্মী আব্দুল খালেক (৪৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শওকত আলীকে ও একইদিন বিকেল পৌনে ৬টায় মির্জাপুর ইউনিয়নের চান্দাইকোনা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শওকত আলী উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার আব্দুর রউফের ছেলে এবং কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। আওয়ামীলীগ কর্মী শওকত আলী মির্জাপুর ইউনিয়নের বিরল গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বগুড়ার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































