বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
“সমবাই শক্তি, পুঁজি গঠনেই মুক্তি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিঠাপুকুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আয়োজনে আজ বুধবার ৪২তম-বার্ষিক সাধারণ সভা উপজেলা ইউসিসিএ লিঃ হলরুমে এ অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুর সহকারী পল্লী উন্নয়ন অফিসার সিন্ধু চন্দ্র বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও মিঠাপুকুর ইউসিসিএ সভাপতি-বিকাশ চন্দ্র বর্মণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল, স্বাগত বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম প্রমুখ ।
বক্তারা বক্তব্যে লেন,সমবায় সমিতির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋন বিতরণ করে বেকার যুবক ও নারীদের স্বাবলম্বী করার করা হচ্ছে। এতে অনেকেই ঘুরে দাঁড়িয়েছে এবং সমবায়ীদের উন্নয়নে বিআরডিবি সবসময় পাশে আছে, থাকবে। এর জন্য স্বল্প সেবা মুল্যে ঋণ বিতরণ করছি। বিভিন্ন পেশায় উদ্যোক্তা তৈরি করার জন্য প্রশিক্ষণ ও ঋণ দিয়ে কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক সমবায় সীমিত গঠন করে সহায়ক ভূমিকা রাখা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এপ্রিল ৩০, ২০২৫


































