মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ নং অডিটোরিয়ামে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার আয়োজনে ও হাবিপ্রবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের সহযোগিতায় আজ সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কর্মশালা (রংপুর)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. এনামউল্ল্যা। ভাইস চ্যান্সেলর ড. মো. এনামউল্ল্যা বলেন, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ ও উত্তরবঙ্গের পোল্ট্রি খামারিদের সমন্বয়ে এ কর্মশালার প্রধান উদ্দেশ্য সরকারের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে পোল্ট্রি পালনে অদ্ভুত সমস্যা ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং উত্তরা বঙ্গের পোল্ট্রি শিল্প উন্নয়নে এ কর্মশালা একটি বিশেষ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেলা প্রাণিসম্পদ অফিসার কর্মকর্তা ডা. আব্দুর রহিম, নর্থ পোলট্রি প্রাইভেট লিমিটেড ও নর্থ এগস লিমিটেড এর আলহাজ্ব কামরুল হক মানিক।
উক্ত কর্মশালায় হাবিপ্রবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার কার্যকরী সদস্য ডা. মো. আল আমিন।
উক্ত কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর পর্যায়ক্রমে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, রংপুর বিভাগীয় অঞ্চলের পোল্ট্রি শিল্প বিকাশে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক কারিগরি উপস্থাপনা করেন হাবিপ্রবির ডেইরি এন্ড পোলট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান মিঠু, বাংলাদেশ পানি গবেষণা ইনস্টিটিউট এর দপ্তর প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুল করিম সরকার ।কর্মশালাটি পরিচালনা করেন হাবিপ্রবির সহযোগী অধ্যাপক ডা. মো. হোসনে মোবারক মিঠু।
কর্মশালায় রংপুর বিভাগের WPSA-BB এর কার্যনির্বাহী পরিষদ ও সদস্য, রংপুর অঞ্চলের wps a bb এর সদস্য, হাবিপ্রবির
শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, রংপুর অঞ্চলের তৃণমূল খামারিবৃন্দ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর হাবিপ্রবিতে বিভাগীয় কারিগরি কর্মশালা (রংপুর) অনুষ্ঠিত
এপ্রিল ২৮, ২০২৫


































