বগুড়া ব্যুরো :
বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে ডিও আলম (৫১) ও সোনাতলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাজা নাজিম উদ্দিনকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ। জুলাই আন্দোরেনে তারা নাশকতার মামলার আসামি ছিলেন।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, বৃহস্পতিবার রাতে নেত্রকোনার মদন উপজেলার বারোটি বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বগুড়ার গাবতলী উপজেলার সাঘাটিয়া (পূর্বপাড়া) গ্রামের বাচ্চু প্রামানিকের এর ছেলে এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর থেকেই জাহাঙ্গীর আলম পলাতক ছিল। বিভিন্ন জায়গায় ঘুরে পালিয়ে ছিল। অবশেষে নেত্রকোনায় গিয়ে ধরা পড়ে। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি এবং বিস্ফোরক আইনে মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শনিবার বগুড়ায় এনে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, সোনাতলায় জুলাই আন্দোলনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ৭৮ নম্বর আসামি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাজা নাজিম উদ্দিনকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের লোহাগাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































