দিনাজপুর সংবাদদাতা :
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চত করি, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ-বি) সহযোগিতায় ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম (নাইস) প্রকল্পের আওতায় পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরণ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পুষ্টির সচেতনতা নিয়ে পর্যটন মটেল এর কনফারেন্স রুমে ২০টি স্কুলের নিউট্রিশন ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পৌরসভার স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রধান প্রশিক্ষক হিসেবে পুষ্টির বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. মো. সাদেকুল ইসলাম।
সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (সাফ) বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর মো. বদরুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আলোচক নাইস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোসফেকুল আলম তালুকদার, আরও বক্তব্য রাখেন ইসডিও ফোকাল পার্সন ও এসিস্টেন্ট প্রোগাম কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. আশরাফুল আলম, জেলার নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, সাফ বাংলাদেশ এগ্রোইকোলজি কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলামসহ প্রমুখ।
এই সময় কর্মশালাতে উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার মোঃ রিফাত হাসান, ইএসডিও প্রজেক্ট অফিসার মো. ইসমাইল এবং ফাইন্যান্স ও এডমিন অফিসার মো. হোসেন আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।
বক্তারা প্রশিক্ষণ কর্মশালাতে বলেন, সঠিক ও নিরাপদ খাদ্য গ্রহন করলে আমরা সুস্থ থাকতে পারি। খাদ্যের সারাংশই হচ্ছে পুষ্টি। পুষ্টি হল এক প্রকার প্রোটিন। যা শরীরে তাপ ও শক্তি উৎপন্ন করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। শরীরে অপুষ্টি জনিত সমস্যা হলে খাটো হওয়া, ওজনহীনতা, আগাম চুল-দাড়ি পাকা ও স্মৃতি শক্তি লোপ পায়। এইজন্য আমাদেরকে প্রতিনিয়ত খাদ্যের যে ৬টি উপাদান থাকে তা গ্রহন করতে হবে। মেধার বিকাশে প্রোটিনের বিকল্প নেই।
প্রশিক্ষন কর্মশালা শেষে ২০টি স্কুলের নিউট্রিশন ক্লাবের সদস্যবৃন্দ (ছাত্র-ছাত্রী) ও অভিবাবকগন (শিক্ষক-শিকিক্ষকা) এবং পৌরসভার ১০ জন স্বাস্থ্যকর্মীদের মাঝে পুষ্টি বিষয়ক সার্টিফিকেট বিতরন করা হয়। সঞ্চালকের দায়িত্ব রাখেন, ইএসডিওর প্রজেক্ট অফিসার সুবর্ণা ইসলাম।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরণ নিয়ে প্রশিক্ষন কর্মশালা
এপ্রিল ১৭, ২০২৫
































