বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুর থানায় রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী গাড়ি বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১২টা ৫০ মিনিটে টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে ১ জন এবং বাকি তিনজনকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর দলিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার টাকাধুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে এবং সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আল আমিন খান (৩৭), শেরপুরের চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক আব্দুর রাজ্জাক (৪০), শেরপুর উপজেলার ছোনকা পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৫) এবং শেরপুরের চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং যুবলীগ কর্মী শাহ আলম (২৮)।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































