মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর হলি ল্যান্ড কলেজ-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় শহরের বালুবাড়ি কলেজে ক্যাম্পাস থেকে অধ্যক্ষ, শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ষবরণের বিশাল বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে রেলি শেষ হয়।
দ্বিতীয় পর্বে ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ল্যান্ড কলেজ এর সভাপতি প্রফেসর মো. আব্দুর রউফ। কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধাক্ষ ইকবাল কবির মোগল, কলেজ ব্যবস্থাপনা কমিটির পরিচালক সৈয়দ সায়েম আহমেদ মিঠু, সালাউদ্দিন খোকন প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। সর্বশেষে কলেজের ছাত্র ও ছাত্রীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































