ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত ৫ এপ্রিল পৌরশহরে একটি দোকান ঘর নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা লাবলু মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা নামক স্থানে মানববন্ধন পালন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রেখেন, পৌর যুবদলের সাবেক আহবায়ক সুমন সরদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক, নিহত লাবলু মিয়া’র ছেলে রায়হান কবির, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এলামুল হক, কালুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ সরকার এবং সাবেক বিএনপি নেতা আবুজার গিফারী প্রমুখ।
নিহত লাবলু মিয়া’র ছেলে রায়হান কবির বলেন গত আট দিন অতিবাহিত হওয়ার পরেও আমার বাবার হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার বাবা’র হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, মামলার দায়িত্বে থাকা পুলিশ অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছে না।
নিহতের মেয়ে ও স্ত্রী বলেন, ২৪ ঘন্টার মধ্যে লাভলু মিয়া হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আমন্ত্রণ/এসিজি


































