মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দিনাজপুর জেলা শাখার আয়োজনে যৌথসভা আজ শনিবার (১২ এপ্রিল) বিকেলে দ্য গ্র্যান্ড দাদু বাড়ি রিসোর্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক মো. আমিনুল ইসলাম।আমন্ত্রিত বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহ-সভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্যে এজেডএম রেজওয়ানুল হক প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আমন্ত্রণ/এসিজি


































