আমন্ত্রণ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলামের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার (৩০ মার্চ) দুপুর দুইটার দিকে পৌর কাঁচা বাজার এলাকায় অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফুলবাড়ী পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. মমতাজুল ইসলাম, প্রচার সম্পাদক সাইদুর ইসলাম মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডলসহ পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ফুলবাড়ীতে অসহায় ও দুস্থদের মাঝে শাহাজুল ইসলামের বস্ত্র বিতরণ
মার্চ ৩০, ২০২৫


































