বগুড়া ব্যুরো :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলী ও সোনাতলা কয়েকটি এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গাবতলী উপজেলার রেল স্টেশনের একটি মাঠে অর্ধশত মুসল্লি সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন।
গাবতলী উপজেলার রেল স্টেশনের পাশের একটি মাঠে পুরাতন গাবতলী এলাকার অর্ধশত মুসল্লিরা সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও সোনাতলার কালাইগাটা গ্রামে কয়েকবাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের ওসি আশিক ইকবাল বলেন, বেশ কয়েকজন মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজই ঈদুল ফিতর উদযাপন করছেন। গাবতলীতে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে অন্ুিষ্ঠত হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার ঈদ উদযাপন
মার্চ ৩০, ২০২৫


































