বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে এক শিশু মেয়েকে (৯) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে একই গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরের নামে। এ ঘটনায় শুক্রবার (২৮ মার্চ) রাতে ওই মেয়ের বাবা থানায় মামলা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় ওই মেয়ের পরিবার থেকে প্রতিবাদ করা হলে ছেলের পরিবারের লোকজন মেয়ের বাবার বাড়িতে এসে মারমুখী আচরণসহ বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বাধা দেয়।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭ টায় ওই শিশু বাড়ির পাশে একটি দোকানে যায়। এ সময় সাকিবুল ইসলাম (১৪) নামে এক কিশোর ওই মেয়েকে মোবাইলে গেম খেলার কথা বলে একটি গলির ভিতরে ডেকে নিয়ে যায়। সেখানে ওই মেয়েকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং সাদিকুল পালিয়ে যায়। ওই মেয়ে ও ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করে। এ ঘটনাকে কেন্দ্র করে মেয়ে শিশুর বাবার পরিবার ও ওই ছেলে পরিবারের মধ্যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। ঘটনা নিয়ে উভয় পরিবারের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে।
এ নিয়ে শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শুক্রবার রাতে ওই মেয়ের বাবা থানায় মামলা করে। অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে থাকায় এখনো তা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই অভিযোগ জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা
মার্চ ২৯, ২০২৫
































