আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) মুলতানি পারভীর শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. ফিরোজ ও লিকসন মল্লিক, যুগ্ম সম্পাদক শাহ আলী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সেলিম রেজা, জামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাদশাহ, বিএনপি নেতা মোশারফ হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আসাদুল ইসলাম, শাহীন আলম, কবির হোসেন, সোলাইমান আলী সরকার, আব্দুল আলিম মিঠু, শাহীন মাহমুদ, রেজাউল করিম দুলাল, সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, রেজাউল করিম রেজা, ওলামা দল নেতা শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাদত হোসেন পিষ্টন, আব্দুল কাদের, যুবদল নেতা আব্দুল হালিম, মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, বিপুল হাসান, রেজাউল করিম দেল্লা, হেনাদুল ইসলাম, বাইজিদ, আব্দুস সালাম, ওবাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল কাফী, আব্দুল খালেক, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, কামরুল ইসলাম, মারুফ, শামীম, সিহাবসহ আরও অনেকে।অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে মথুরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মার্চ ২৯, ২০২৫


































