মো. কামারুজ্জামান, দিনাজপুর :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিঃ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ফ্রি গাইনী ক্যাম্প সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক আ.স.ম ইব্রাহিম। হাসপাতাল ইনচার্জ মাজহারুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান হক। মার্কেটিং ইনচার্জ হাদিউজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৬ মার্চের মহান স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ। স্বাধীনতা অর্জনের চেয়ে একে রক্ষা করা কঠিন। ২৬ মার্চের স্বাধীনতার পরেও আমাদের ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসেছিল। ২৪ এর ৫ আগস্ট আমরা আবার নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। যার মাধ্যমে আমরা পেয়েছি বাক স্বাধীনতাসহ প্রাণভরে নিঃস্বাস নেবার অধিকার। তাই ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে হবে। শেষে মহান স্বাধীনতা অর্জনে সকল শহিদসহ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সব শেষে ফ্রি গাইনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশত নারী চিকিৎসা সেবা গ্রহন করে।
আমন্ত্রণ/এসিজি


































