সাখাওয়াত হোসেন হানিফ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার নন্দীগ্রামে সমাহিত জুলাই-আগস্টের বিপ্ল¬বে নিহত শহীদ সোহেল রানার পরিবারকে ঈদ উপহার পৌঁছে দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত উপহার সামগ্রী পেয়ে আবেগাপ¬ুত হন শহীদ পরিবার।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কর গ্রামে সোহেল রানার বাড়িতে যান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিয়ে তিনি সার্বিক সহায়তার আশ্বাস দেন। শহীদ সোহেলের বাবা ফেরদৌস রহমানের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন লেবুর পরিবারকে তারেক রহমান প্রদত্ত ঈদ সামগ্রী পৌঁছে দেন মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে নিহত হন সোহেল রানা। তার মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
নন্দীগ্রামে শহীদ সোহেলের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার
মার্চ ২৭, ২০২৫


































