আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুরে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূবালী ব্যাংকের সামনে থেকে এক ব্যবসায়ীর ১ লাখ ২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জয়নাল আবেদিন পৌরশহরের ‘হুদা মটরস’নামের মোটরসাইকেল ব্যবসাপ্রতিষ্ঠান -এর ম্যানেজার।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর শহরের শহীদ মিনারের সামনের পূবালী ব্যাংক থেকে ‘হুদা মটরস’-এর ম্যানেজার জয়নাল আবেদিন টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বাহিরে আসেন। পরে ব্যাংকের সামনে তার মোটরসাইকেলে ঝোলানো ব্যাগ কেটে ছিনতাইকারীরা ১ লাখ ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পার্বতীপুর শহরের ব্যবসায়ী হুদা মটরসের মালিক নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা ছিনতাইয়ের ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া ঘটনাটি তিনি তার ফেসবুক আইডিতে ভিডিও ফুটেজসহ পোস্ট করেছেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিপেন্দ্র নাথ বর্মন বলেন, সরেজমিনে ঘটনাস্থল গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
পার্বতীপুরে ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাই
মার্চ ২৬, ২০২৫
































