আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক:
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ও গোপালনগর ইউনিয়নের ৭৯ জন পিজি সদস্যের মাঝে গরু পালনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন পিজি সদস্যকে ১টি করে পাম্ম মটর, ট্রলি, বেলচা, ল্যাকটোমিটার ও ফ্লরম্যাট প্রদান করা হয়।
আজ রোববার (২৩ মার্চ) দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুর রাকিব, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সরলা রানী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বিশ্বজিত কর্মকার, ভেটেরিনারি মাঠ সহকারী লিটন কুমার ঘোষ, প্রাণিসম্পদ মাঠ সহকারী রাকিব হাসান মুকুল ও শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত গরু পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এই উপকরণগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেন
আমন্ত্রণ/এসিজি
































