আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে দেবদাসচন্দ্র সরকার (৩২) নামের এক ব্যক্তি নিজ শয়ন কক্ষের বর্গার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দেবদাস চন্দ্র সরকার ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারি ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের পরিমল চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, দেবদাস চন্দ্র সরকারের স্ত্রী দশমতি রানী তার স্বামী দেবদাস চন্দ্র সরকারকে দুপুরের খাবার জন্য ঘরে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ধাক্কধাক্কি দিয়েও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান তার স্বামী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। দশমতির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে ঢুকে দেবদাসের গলার ফাঁস দেওয়া দড়ি কেটে দিয়ে নিজে নামিয়ে দরজা খুলে দেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঋষিকেশ এসে দেবদাসকে মৃত ঘোষণা করেন।
থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের আনা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিক জানা যাবে। #
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা
জুন ১১, ২০২৬


































