বগুড়া ব্যুরো :
বগুড়ায় বর্ষা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান আষাঢ় মাসে দেয়া ডাকে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অনুষ্ঠানের শুরুতেই বর্ষাকে আগমন জানিয়ে পাগলা হাওয়া বাদল দিনে এই গানটির সঙ্গে শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে।
লায়ন আব্দুল মোবিন জিন্নাহ আবৃত্তি এবং মাহাবুব হাসান সোহাগ এর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের বর্ষার গান ও কবিতার সঙ্গে একক, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন-এর শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বগুড়া সিআইডি পুরিমের এসপি মোহাম্মদ মোতাহার হোসেন, বগুড়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফুর রহমান, বগুড়ার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক কৃষ্ণ কুমার শীল, বগুড়া শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
এছাড়াও সংগঠনের সদস্য অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সোমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় আমরা কজন শিল্পীগোষ্ঠীর বর্ষার নৃত্য
জুন ১৫, ২০২৬


































