গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হাকিমপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সমিতির সভাপতি মো. জামান আলীর সভাপতিত্বে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. শাহিনুর ইসলাম সহ অনেকে।আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম।
আমন্ত্রণ/এসিজি


































