আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ মার্চ) কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজার এলাকায় দোয়া ও ইফতারের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারাইজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুবদল নেতা মোহাম্মদ আলী জন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া, অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
মার্চ ১৬, ২০২৫


































