ইউসুফ আলী, দিনাজপুর :
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই-নেসকো এর ব্যবস্থাপনা পরিচালক মোঃখলিলুর রহমান আজ শুক্রবার (৭ মার্চ) দিনাজপুরের বালুবাড়ি পাওয়ার হাউজ নেসকো -২ এর কার্যালয় পরিদর্শন করেছেন।
এ সময় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোসাদ্দেক কবির, নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক ও নেসকো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়ন-রেজি: নং- বি-২২৩৩ এর পক্ষে কেন্দ্রীয় সভাপতি মো. কামরুল হায়দার । এ সময় নেসকোর অন্যান্য শ্রমিক কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক নেসকো-২ এর কার্যালয় ঘুরে দেখেন। অফিসের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত বুধবার (৫ মার্চ) বিকেলে দিনাজপুর পাওয়ার হাউজের জোনাল মেরামত কারখানায় শর্ট সার্কিটে আগুন লাগলে ক্ষতিসাধন হলে তিনি শুক্রবার পরিদর্শনে আসেন।
আমন্ত্রণ/এসিজি


































